২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ি হবে ২০২৬ সালের এসএসসি পরিক্ষা...
সৃজনশীল পদ্ধতিতেই নেয়া হবে ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা।
সৃজনশীল পদ্ধতিতেই হবে ২০২৬ সালের পরিক্ষা...
২০১২ খ্রিষ্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষার আয়োজন হবে। পরীক্ষার সিলেবাস, প্রশ্ন কাঠামোসহ সংশ্লিষ্ট বিষয় শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেয়া হবে। এর মধ্য দিয়ে ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা নিরসন হলো। এর আগে আগামী নভেম্বরে-ডিসেম্বরে স্কুলগুলোতে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষাগুলোও একই পদ্ধতিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন