চুরির দায়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গাছে বেধে নির্যাতন...
বিষয়ে স্কুলশিক্ষক জিকো মজুমদার বলেন, শুভ নামে ওই ছেলেটি প্রায়শই আমাদের বাগান থেকে নারকেল-সুপারি না বলে নিয়ে যায়। আজ আমি তাকে হাতেনাতে ধরে ফেলেছি। তাই রাগের মাথায় তাকে গাছের সঙ্গে বেঁধে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বকাঝকা ও গালগাল করেছি। তবে ফেসবুকে লাইভ দেওয়াটা ঠিক হয়নি।
স্কুলছাত্রের বাবা মিলন বেপারী বলেন, আমার ছেলে ছোট থেকেই একটু বেশি দুষ্টুমি করে। সে যদি না বলে কোনো কিছু নিয়ে আসে তাহলে অন্যায় করেছে। তাই বলে তাকে নির্মমভাবে গাছের সঙ্গে বেঁধে রেখে গালমন্দ না করে আমাকে খবর দিলে আমি তার শাসন করতাম। এখন আমি সমাজ ও ওদের স্কুলের সবার সামনে মুখ দেখাতে পারব না। আমি ওই স্কুলশিক্ষকের বিচার চাই

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন