৬ দফা দাবি বাস্তবায়নে যেসব পলিটেকনিক ইনস্টিটিউট আজ আন্দোলন করবেন...
কারিগরি বৈষম্য দূরিকরনের লক্ষে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বেধে দেওয়া ৬ দফা দাবি না মানায় আজও আন্দোলন করবে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা, চলুন দেখে আসা যাক কোন কোন পলিটেকনিক ইনস্টিটিউট আজ আন্দোলন এর ডাক দিয়েছে!
দেশের অন্যতম পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আজ আন্দোলন এর ডাক দিয়েছেন।৬ দফা দাবির শুরু থেকেই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বদ্ধপরিকর ছিলো।গেলো বৃহস্পতিবার আইডিবি ভবনে সংবাদসম্মেলনে আন্দোলনের ডাকদেন কারিগরি ছাত্র আন্দলনের সমন্বয়করা।
বিগত কয়েকদিনের মতো আজও আনদোলন করবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। তার সাথে যৌথভাবে আন্দোলন করবে খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরাও।গত ৬ তারিখে এই প্রতিষ্ঠানে ক্রাফটদের প্রবেশ নিষিদ্ধ করে পলিটেকনিক ইনস্টিটিউট এর মেইন গেইটে ব্যানার টাঙিয়ে দেয় ছাত্র-ছাত্রিরা।
আন্দোলনে পিছিয়ে নেই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ও। আন্দোলন এর কিছুটা ধরন পরিবর্তন করে আজও মাঠে নামবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় ৬ দফা দাবি বাস্তবায়নে ১ম শিফট ও ২য় শিফট আলাদা আলাদা ভাবে আন্দোলন করবেন।
এদিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্লাস বর্জন করবে কিনা সিদ্ধান্ত হবে আজকেই।তারসাথে ৬ দফা দাবি আদায়ে প্রতিবাদ সমাবেশ ও শান্তি মিছিল করবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আন্দোলন এর ডাক দিয়েছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট। আন্দোলন এর শুরুতে তেমন সক্রিয় অবস্থানে দেখা না গেলেও সময়ের সাথে সাথে আন্দোলন এর গতিবিধি বৃদ্ধি করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
৬ দফা আন্দোলন এর প্রতিচ্ছবি দেখা যাবে বন্দরনগরী চট্টগ্রামেও।দাবি আদায়ে আজ মাঠে নামার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা।
৪ দিন বিরতি দিয়ে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও আন্দোলন এর ডাক দিয়েছে।
এছাড়াও ৬ দফা দাবি বাস্তবায়নে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, চাপাইনবয়াবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট সহ দেশের সরকারি বেসরকারি শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা আজ আন্দোলন করবেন বলে জানা গেছে।
শামিম রেজা
বিটিইবি মিডিয়া
নিজস্ব প্রতিবেদক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন