ক্রাফট ইন্সট্রাক্টর দের নিয়ে কারিগরি অধিদপ্তর কি ভাবছেন...

 কারিগরি ক্ষাতে শিক্ষক সংকট দূরিকরনের লক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারিগরি মন্তনালয় তরিঘরি করে ২০২১ সালে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করে যেখানে জেনারেল থেকে আসা ব্যাক্তিরাই আবেদন করতে পারবেন বলে উল্লেখ ছিলো।১মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরি যোগদান সবই শেষ হয়েছিলো।সরকারি চাকুরিতে যা বাংলাদেশর ইতিহাসে এক নজির বিহিন ঘটনা।



সেই ফ্যাসিস্ট সরকার পতনের পর নতুন করে আলোচনায় আসে সেই নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর দের বিষয়টি।পলিটেকনিক শিক্ষার্থীরা সেই ক্রাফট ইন্সট্রাক্টরদের হটানো সহ ৬ দফা দাবিতে টানা ২১ দিন আন্দোলন করেন।২১ দিন পর যা কারিগরি বোর্ডের নজরে আসে। গতকালকের আন্দোলন চরম পর্যায় রুপ নেওয়ায় তাৎক্ষনিকভাবে কারিগরি শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টারা আলোচনায় বসে।

অবশেষে ৬ দফা দাবি মৌখিক ভাবে মেনে নিয়েছে কারিগরি সচিব, ৫ টি দাবি বাস্তবায়নের কাজ শুরু হলেও ১টি দাবি বাস্তবায়ন এখনই হচ্ছে না এটি স্পষ্ট হয় এই সচিবের কথায়।দাবিটি হলো ক্রাফট ইন্সট্রাক্টর দের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সরিয়ে নেওয়া।

এবিষয় সাংবাদিক রা প্রশ্ন করলে কারিগরি সচিব জানান এ বিষয়টি আমাদের ভাবতে হবে, তাদের কে কোথায় স্থানান্তর করা যায় এটা আমরা ভেবে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।


শামিম রেজা 

বিটিইবি মিডিয়া

নিজস্ব প্রতিবেদক। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঢাকার মান বাচালেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে গনবিবাহ।